সিলেট নগরীতে শীঘ্রই বাস সার্ভিস চালু হবে: মেয়র আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরীর সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে যানজট। এই যানজট নিরসনে অনেক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। যানজট সমস্যা সমাধানে সিলেট সিটি কর্পোরেশন খুব শীঘ্রই নগরীতে বাস সার্ভিস চালু করবে। এ ব্যাপারে দেশের অন্যতম গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান নিটল টাটা এর সাথে আলোচনা চলছে। আমাদের এই আধ্যাত্মিক নগরীর সব ধরনের সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন, সরকার ও জনগণের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। তিনি নগর উন্নয়নে সকল মহলের সহযোগিতা কামনা করেন।
মেয়র আরিফ ১২ জানুয়ারী শনিবার দুপুরে নগরীর নাইওরপুলে নিটল মটরস লিমিটেড এর উদ্যোগে ও জালালাবাদ মটরস এর ব্যবস্থাপনায় দৃষ্টি নন্দন টাটা পিকআপ শো-রুম ও ৩দিন ব্যাপী গাড়ি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক, জালালাবাদ মটরসের চেয়ারম্যান এহতেশামুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র প্রেসিডেন্ট খন্দকার সিপার আহমদ, ভাইস প্রেসিডেন্ট এমদাদ হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, নিটল মটরস লিমিটেডের সিইও মোস্তাক আহমদ, জি এম সিরাজুল ইসলাম।
জালালাবাদ মটরস এর জি এম জাহাঙ্গীর আহমদের উপস্থাপনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র পরিচালক হিজকিল গুলজার, ফালাহ উদ্দিন আলী আহমদ, আব্দুর রহমান, ওয়াহিদুজ্জামান ভ‚ট্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের কার্যকরী সভাপতি গোলাপ হাদী সাইফুল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন তালুকদার, সিলেট জেলা পার্সেল সমিতির সভাপতি মানিকুজ্জামান চৌধুরী মানিক, জালালাবাদ মটরসের অন্যতম কর্ণধার তানভীর মুর্শেদ এহতেশাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, পরিবহন ব্যবসায়ী শামসুদ্দিন বাবুধন, নিটল মটরসের এক্সিকিউটিভ (সেলস্ এন্ড মার্কেটিং) মোঃ আবু খায়ের আল রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুদ্দিন কাসেমী।
পরে ফিতা কেটে টাটা পিকআপ শো-রুম ও ৩দিন ব্যাপী গাড়ি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মেয়র আরিফুল হক চৌধুরী সহ অতিথিবৃন্দ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed