Main Menu

ফেঞ্চুগঞ্জ বিএনপি নেতা ছুফি চৌধুরী কারামুক্ত

Manual3 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি, সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক ওহিদুজ্জামান ছুফি চৌধুরী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার দুপুরে সিলেট জজকোর্টে তার জামিন মঞ্জুর হলে সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি।

তাকে বরণ করতে শতশত নেতাকর্মী ভীড় জমান জেলগেটে। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘হামলা মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবেনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা দেশে গণতন্ত্র, আইনের শাসন ও গণমানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাবে।’

Manual6 Ad Code

বিএনপি নেতা ছুফি চৌধুরীকে বরণ করে নিতে জেলগেটে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তছলিম আহমদ নেহার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন রুহেল, আসাদুর রহমান রুহেল, জিয়াউল ইসলাম জিয়া, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আহমদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি মঈন আহমদ,ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম তানিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক এম,জে আহমেদ জাবেদ, যুগ্ম আহবায়ক দিনার আহমদ শাহ,ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সৈয়দ তায়েফুজ্জামান,সিনিয়র যুগ্ম আহবায়ক ফুয়াদ আহমদ চৌধুরী,সদস্য সচিব তপু আহমদ খান।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code