বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন শেখ হাসিনা
বৈশাখী নিউজ ডেস্ক: টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন টানা তিনবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বুধবার (জানুয়ারি ০৯) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশ্রস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
এরপর বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় শেখ হাসিনার পাশে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, শেখ হেলাল এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি ও শেখ সারহান তন্ময় এমপি। এছাড়াও সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে রাজধানীর পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দুপুর ১২টা ১৪ মিনিটে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় এসে পৌঁছান।
অন্যদিকে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা তিনটি বাসে করে রাজধানী থেকে টুঙ্গীপাড়ায় আসেন। দুপুরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী আবারো সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed