বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিদের শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: সোমবার টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (০৮ জানুয়ারি) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রীরা।
এরপর আনুষ্ঠানিকতা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শহীদদের জন্য নীরবতা পালন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইতে অনুভূতি লিপিবদ্ধ করবেন।
সোমবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য। নিয়মানুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেন।
Related News
বাড়ল মহানগর ও দূরপাল্লার বাস ভাড়া
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগর ও দূরপাল্লার বাসেরRead More
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More



Comments are Closed