নতুন মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয় মেয়াদের মন্ত্রিসভায় এবার চমকে ভরা। বাদ পড়েছেন পুরাতন ও অভিজ্ঞ রাজনীতিবিদরা। মন্ত্রিসভায় স্থান পাওয়াদের অধিকাংশই নতুন মুখ।
রবিবার বিকালে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি জানান, এবারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ থাকছেন মোট ৪৬ জন। এর মধ্যে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, শপথ গ্রহণের পরপরই গেজেট প্রকাশিত হবে। গেজেট প্রকাশের পর চলমান মন্ত্রিসভা বিলুপ্ত হবে।
২৪ জন পূর্ণ মন্ত্রীর তালিকায় রয়েছেন- ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতু), আসাদুজ্জামান খান কামাল (স্বরাষ্ট), এ কে আবদুল মোমেন (পররাষ্ট্র), আনিসুল হক (আইন), আ হ ম মুস্তফা কামাল (অর্থ), এম এ মান্নান (পরিকল্পনা), ডা. দীপু মনি (শিক্ষা), আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ), আব্দুর রাজ্জাক (কৃষি), হাছান মাহমুদ (তথ্য), তাজুল ইসলাম (স্থানীয় সরকার), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প), গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট), জাহিদ মালেক (স্বাস্থ্য), সাধন চন্দ্র মজুমদার (খাদ্য), টিপু মুনশি (বাণিজ্য), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), শ ম রেজাউল করিম (গণপূর্ত), মো. শাহাব উদ্দিন (পরিবেশ ও বন), বীর বাহাদুর ঊশৈ সিং (পার্বত্য চট্টগ্রামবিষয়ক), সাইফুজ্জামান চৌধুরী (ভূমি) ও নুরুল ইসলাম সুজন (রেলপথ)।
এছাড়াও টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রীত্বের জন্য ডাক পাওয়া দু’জনের মধ্যে রয়েছেন- ইয়াফেস ওসমান (বিজ্ঞান ও প্রযুক্তি), মোস্তাফা জব্বার (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি)।
১৯ জন প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন- নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানি), শাহরিয়ার আলম (পররাষ্ট্র), জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), কামাল আহমেদ মজুমদার (শিল্প), ইমরান আহমেদ (প্রবাসীকল্যাণ), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), স্বপন ভট্টাচার্য (স্থানীয় সরকার), মন্নুজান সুফিয়ান (শ্রম), জাহিদ ফারুক (পানিসম্পদ), মো. মুরাদ হাসান (স্বাস্থ্য), শরীফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), এনামুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ) এবং মাহবুব আলী (বিমান)।
এছাড়া টেকনোক্র্যাট হিসেবে প্রতিমন্ত্রীর জন্য ডাকা পাওয়া একজন হলেন শেখ মো. আবদুল্লাহ (ধর্ম)।
৩ জন উপমন্ত্রীর তালিকা: মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা), হাবিবুন নাহার (পরিবেশ), এ কে এম এনামুল হক শামীম (পানিসম্পদ)।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed