সরকার গঠনে শেখ হাসিনাকে রাষ্ট্রপতির আমন্ত্রণ
বৈশাখী নিউজ ডেস্ক: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।
একাদশ সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর সাংসদ হিসেবে শপথ ও সংসদ নেতা নির্বাচিত হয়ে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে ৪ টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে গেলে শেখ হাসিনাকে এ আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। বিকাল ৪টায় বঙ্গভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর বৈঠক করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপ্রধান।
এই সাক্ষাতে শেখ হাসিনার সঙ্গে নিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদকে।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার এটাই প্রথম সাক্ষাৎ। এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সর্বশেষ বঙ্গভবনে গিয়েছিলেন তিনি।
এবার নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮ আসন। অন্যদিকে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি ও তাদের জোটসঙ্গীরা সব মিলিয়ে পেয়েছে ৭টি আসন।
বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।
সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপ্রধানের। নতুন সরকারের মন্ত্রীসভার শপথ তিনিই পড়াবেন।
Related News
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More
বিশ্ব চিঠি দিবস আজ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More



Comments are Closed