ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আসাদ ও এনামুল হক আকন্দ নামে দুই জন নিহত হয়েছেন। র্যাব বলছে, নিহত দুইজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৭) ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল জানান, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে। খবর পেয়ে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান ধাওয়া করে র্যাব। কাভার্ডভ্যানটি মহাসড়কের দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় পৌঁছালে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে আসাদ ও এনামুল হক আকন্দ নামে দুই মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
একটি ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার এবং ২৫০ কেজি গাঁজাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহতRead More
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুRead More



Comments are Closed