Main Menu

নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে ঐক্যফ্রন্ট: শেখ হাসিনা

বৈশাখী নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনও মুহূর্তে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে ঐক্যফ্রন্ট।

আজ শনিবার (২৯ ডিসেম্বর) বিএনপি-জামায়াতের হামলায় দিনাজপুরে আহত আওয়ামী লীগ নেতা ড. মাহবুবুর রহমানকে সিএমএইচ-এ দেখতে গিয়ে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ঐক্যফ্রন্ট যদি নির্বাচন থেকে সরেও দাঁড়ায়, তাহলেও যেন দেশবাসী বিভ্রান্ত না হন।

তিনি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান। নিজ দলের প্রার্থীদেরও নির্বাচন শেষ করেই ঘরে ফেরার নির্দেশ দেন শেখ হাসিনা।

উল্লেখ্য, রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

Share





Related News

Comments are Closed