অনলাইনে যেভাবে জানা যাবে ভোটকেন্দ্র
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোটকেন্দ্র অনলাইনে খুঁজে বের করে নিতে পারবেন। জেনে নিতে পারেন কোন কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে হবে।
অনলাইনে ভোটকেন্দ্রের তথ্য জানতে (https://services.nidw.gov.bd/voter_center) এই ঠিকানায় প্রবেশ করতে হবে।
নির্ধারিত স্থানে প্রথমে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর দিতে হবে।
পরে জন্মতারিখ লিখতে হবে। এরপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যাগুলো দিতে হবে। সর্বশেষ ‘ভোটার তথ্য দেখুন’ ট্যাবে ক্লিক করতে হবে।
নির্বাচন কমিশন-ডিজিটাল সেবা সঠিকভাবে সব তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করার পর স্ক্রিনে ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোটকেন্দ্র ও এনআইডি নম্বর চলে উঠবে।
Related News
দেশের সব উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের উপজেলা পরিষদের ইউএনও ও প্রশাসকদের জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকেRead More
৭ নভেম্বর সাধারণ ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’– উপলক্ষেRead More



Comments are Closed