এসএমএসের মাধ্যমে জানা যাবে কেন্দ্রের নাম ও ভোটার নম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা মোবাইল ফোনে এসএমএস- এর মাধ্যমে তাদের ভোট কেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) থেকে পাঠানো এসএমএস পূরণ করলে ফিরতি এসএমএসে এটি জানা যাবে।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সারা দেশের ভোটকেন্দ্রের নাম জানানোর জন্য কমিশন থেকে শনিবার (২৯ ডিসেম্বর) ভোটারদের কাছে এসএমএস পাঠানো হবে।’ তিনি বলেন, ‘আমরা একটি এসএমএস তৈরি করেছি। এসএসসিসহ বিভিন্ন পরীক্ষার ফলাফল যেভাবে এসএমএসের মাধ্যমে জানা যায়, সেভাবেই ভোটার নম্বর ও কেন্দ্র ভোটাররা জানতে পারবেন।’
তিনি জানান, ইসি থেকে সব ভোটারকে এসএমএস পাঠানো হবে। ওই এসএমএস-এ জাতীয় পরিচয়পত্রের নম্বর দিলে ফিরতি এসএমএসে ভোটার নম্বর, কেন্দ্রের নম্বর ও ভোট কক্ষের নাম জানতে পারবেন।
এদিকে, ইসির যুগ্ম-সচিব আব্দুল বাতেন জানিয়েছেন, সংসদ নির্বাচনে যে ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, ওই আসনগুলোর ভোটারদের এসএমএস-এর মাধ্যমে কোন কেন্দ্রে ভোট দেবেন, তার ভোটার নম্বরসহ তা জানিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, ‘ভোট দেওয়ার জন্য স্মার্ট কার্ড বা পেপার লেমিনেটেড কার্ড আবশ্যক নয়। তারপরও যেসব আসনে ইভিএম ব্যবহার করা হবে, সেখানকার ভোটারদের আমরা অনুরোধ করেছি— তাদের স্মার্ট কার্ড, লেমিনেডেট কার্ড বা ভোটার আইডি নম্বর থাকলে তা নিয়ে যেতে। এটা হলে তার ভোটদান অধিকতর সহজ হবে। তবে এসব না নিয়ে গেলেও ভোট দেওয়া যাবে।’
Related News
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেনRead More



Comments are Closed