সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জীর উপর হামলার ঘটনায় বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট মনোনীত সিলেট-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ বাদী হয়ে এ মামলাটি (মামলা নং-১২/২৫-১২-১৮ইং) দায়ের করে।
মামলার বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী বলেন, ফয়সল আহমদ চৌধুরীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় আসামি ৫৭ জন, অজ্ঞাত আসামি আরও ২৫০ এর বেশি বলে জানান তিনি।
এদিকে এ মামলায় ইতোমধ্যে ৪ জনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের আটকে অভিযান অব্যাহত আছে বলেও জানান গোলাপগঞ্জ থানার এ ভারপ্রাপ্ত কর্মকর্তা।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে সড়কের ওপর বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর পথসভা চলছিলো। এ পথসভায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জীর উপর বিএনপির সমর্থকরা হামলা চালায় বলে জানিয়েছিলো পুলিশ।
Related News
সিলেট সীমান্তে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে একRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed