সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আ’লীগ নেতার জিডি
দক্ষিন সুরমা সংবাদদাতা: সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত ও ঐক্যফ্রন্ট সমর্থীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরীসহ ৪ জনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা থেকে সড়ে দাঁড়ানোর হুমকি প্রদানের অভিযোগে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। জিডি নং- ৭৫৬, তাং- ২১/১২/১৮ইং।
জিডি সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়য়নের কলারতল বাজারে বিএনপি দলীয় নির্বাচনী পথসভার বক্তব্যে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত ও ঐক্যফ্রন্ট সমর্থীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, খড়ারিয়া গ্রামের চান্দ আলী ছেলে লায়েক আহমদ, জাফর আলীর ছেলে আলী আহমদ রনি, নিমার আলী ছেলে মনুসর আলী সহ আরো কয়েকজন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা, গাজীরপাড়ার মৃত শাহ মোঃ আপ্তাব আলীর ছেলে শাহ ছমির উদ্দিনের নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালমন্দ করেন। বক্তব্যে তারা হুমকী ধামকি প্রদান করে বলেন সিলেট-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরীর নির্বাচনী প্রচার থেকে সড়ে দাঁড়াতে হবে। হুশিয়ারী উচ্চারণ করে তারা বলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির পক্ষে নির্বাচনী প্রচারণা থেকে বিরত না থাকলে শাহ ছমির উদ্দিনকে প্রাণে মেরে ফেলা হবে।
শাহ ছমির উদ্দিন এ ধরনের হুমকী প্রদানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়রীতে আহবান জানিয়েছেন।
মোগলাবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জিডি’র সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed