Main Menu

গোপালগঞ্জে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১০

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও মাহেন্দ্রর মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ১৫ জন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নারী, দুই জন শিশু ও ৭ জন পুরুষ রয়েছেন। এর মধ্যে ১০ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলা গ্রামের আক্কাস মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (২৫), একই উপজেলার শুকতাইলের বটতলা গ্রামের ফিরোজ মোল্লার ছেলে রাজিব মোল্লা (২২), চন্দ্রদিঘলিয়া গ্রামের সলেমান সিকদারের ছেলে জগলুল সিকদার (৩৫), সুলতানশাহী গ্রামের আল-আমিনের ছেলে নয়ন শেখ (১১) ও মেয়ে মরিয়াম (৮), তেবাড়িয়া গ্রামের কাশেম শেখ (৩৭) ও আবু বক্কার শেখ (৩৩), দুমদিয়া গ্রামের ঝিলু গাজীর ছেলে মোর্শেদ গাজী (৫৫), মাদারীপুর জেলার টেকেহাটের সিরাজ ব্যাপারীর স্ত্রী রেণু বেগম (৪৫), টেকেরহাটের সিরাজ ব্যাপারীর মেয়ে মেঘলা (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে খুলনাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস হরিদাসপুরের নিমতলা এলাকায় পৌঁছালে গোপালগঞ্জ থেকে আসা একটি থ্রিহুইলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও থ্রিহুইলার মহ্সড়কের পাশে গভীর খাদে পদে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে গোপালগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমার সরকার ও পুলিশ সুপার সাইদুর রহমান খান ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed