হুমায়ুনপত্নী মেহজাবিন চৌধুরীর ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর স্ত্রী মেহজাবিন চৌধুরী মারা গেছেন। (ইন্নালিল্লাহি ……… রাজিউন)।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।তিনি ২ নাতি, ১ নাতনি আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার ১ম নামাজে জানায ২২ ডিসেম্বর শনিবার বাদ জোহর ঢাকাস্থ ধানমন্ডির তাকওয়া জামে মসজিদ প্রাঙ্গণে এবং একই দিন বাদ এশা সিলেট হযরত শাহজালাল (রহ.)’র দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বাণীতে রাষ্ট্রপতি মেহজাবিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মেহজাবিন চৌধুরীর মৃত্যুর খবর শুনে বৃহস্পতিবার সকালে তার লালমাটিয়ার বাসায় যান শেখ হাসিনা ও শেখ রেহানা। তারা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শোকবার্তায় মেহজাবিন চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নির্মমভাবে নিহত হওয়ার পর শত প্রতিকূলতার মধ্যেও জাতির পিতার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আশ্রয় দেওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন সে সময় কূটনৈতিক দায়িত্ব পালন করা হুমায়ুন রশীদ চৌধুরী ও মেহজাবিন চৌধুরী।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
কৃতী কূটনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী ২০০১ সালের ১০ জুলাই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন।
২০১৭ সালের ২ নভেম্বর সকাল ৯টায় ঢাকার ধানমন্ডির ২৭ নম্বরে নিজের বাসায় প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরীর একমাত্র ছেলে নোমান রশীদ চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
Related News
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More



Comments are Closed