অসুস্থ হয়ে হাসপাতালে ইলিয়াসপত্নী লুনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : বিএনপির ‘নিখোঁজ’ সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী দলটির চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসামানীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে উচ্চ আদালতের এক আদেশে তার মনোনয়ন স্থগিত রয়েছে।
তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
তিনি বলেন- ‘রাতে ভাবি (লুনা) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন কোন হাসপাতালে ভর্তি আছেন আমি তা সঠিকভাবে বলতে পারছিনা।’
এ ব্যাপারে তাহসিনা রুশদীর লুনা ও ইলিয়াসপুত্র আবরার ইলিয়াস অর্ণব এর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউই ফোন রিসিভ করেননি।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed