সারাদেশে বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও মাঠপর্যায়ে কাজ করবে।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিজিবি আইনশৃঙ্খলা রক্ষার্থে আজ থেকে মাঠে নামছে। সারাদেশে আজকের মধ্যেই তাদের মোতায়েন সম্পন্ন হবে। নির্বাচন কমিশনের চাহিদামতো যতদিন প্রয়োজন হবে তারা মাঠে থাকবেন।’
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সারাদেশে সেনাবাহিনী মোতায়েন থাকবে। তারা থাকবেন সিভিল এডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করার জন্য। রিটার্নিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী।-বাংলা ট্রিবিউন
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed