বিশ্বনাথে দুটি গ্রামে ৪৮টি গরু চুরি
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দুটি গ্রামে চলতি বছরে ৪৮টি গরু চুরি করে নিয়েছে চোরদল। দফায় দফায় এসব চুরি সংগঠিত হয়েছে উপজেলার সদর ইউনিয়নের ইলিমপুর ও বাওনপুর গ্রামে। গরু চুরি হওয়ায় দরিদ্র পরিবারগুলো আজ নি:স্ব হয়েছেন। ঘন ঘন চুরির ঘটনায় গ্রামবাসি চরম আতংকে রয়েছেন। চুরি হওয়া গরু গলোর মূল্য প্রায় সাড়ে ২৩ লাখ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।
জানা গেছে, গত সোমবার ইলিমপুর গ্রামের মাসুক মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫টি গরু চুরি করে নিয়েছে চোরেরা। চুরি হওয়া গরুর মুল্য প্রায় ৩ লাখ টাকা।
এছাড়া একই গ্রামের আব্দুল গণির ১৫টি গরু চার দফায় চুরি হয়েছে। গরু গুলোর মূল্য প্রায় ৫ লাখ টাকা। লেখন মিয়ার ৭টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর মূল্য প্রায় ৪ লাখ টাকা, আশ্রব আলীর ১২টি গরু চুরি হয় যার মূল্য ৬ লাখ টাকা, আব্দুল হক শিকদারের ৩টি গরু যার মূল্য প্রায় ১ লাখ টাকা। মন্টু চৌধুরীর ২টি গরু যার মূল্য ১লাখ টাকা। বাওনপুর গ্রামের তজম্মুল আলীর ২টি গরু চুরি হয়েছে। যার মূল্য ২ লাখ টাকা ও একই গ্রামের হারিছ আলী মাষ্ঠারের ২টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর মূল্য প্রায় ১ লাখ টাকা।
এ ব্যাপারে ইলিমপুর গ্রামের শেখ ফজর রহমান জানান, ঘন ঘন গরু চুরি হওয়ায় এলাকার গৃহস্থরা চরম আতংকে রাত কাটাচ্ছেন। তিনি চুরি বন্ধে থানা পুলিশের টহল অব্যাহত রাখতে সহযোগিতা কামনা করেছেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, গরু চুরি হওয়ার বিষয়ে কেউ আমাকে অবগত করেনি। কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed