‘মানুষ লুটপাটকারীদের মিথ্যা আশ্বাসে আর বিভ্রান্ত হবেনা’
বৈশাখী নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘আওয়ামীলীগ এখন জনবিচ্ছিন্ন। সিলেট-১ এর জনপ্রতিনিধি কিছু মোসাহেব দ্বারা পরিবেষ্টিত। দশ বছর তিনি সদর উপজেলার মানূষের কাছে আসেননি। এখন যারা নৌকায় ভোট চাইছেন, তারা সদরবাসীকে চেনেন না। ভোট শেষ হলে তাকেও মানুষ কাছে পাবেনা।’
তিনি বলেন, ‘তারা গত ১০ বছরে যে সব অপকর্ম করেছে, লুটপাট করেছে, সেগুলো সাধারণ মানুষ বলার সুযোগ পেয়েছে দেখে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তারা এগুলোকে অপপ্রচার বলে দায় এড়ানোর চেষ্টা করছে। সদর উপজেলার মানুষ তাদের মিথ্যা আশ্বাসে আর বিভ্রান্ত হবেনা। ৩০ ডিসেম্বর সদর বাসী ধানের শীষকে শুধু বিজয়ী করবেনা, বিজয় নস্যাতের যে কোন ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।’
শুক্রবার সকাল থেকে দিনভর সদর উপজেলার কান্দিগাও, মোগলগাও, মাসুকগঞ্জ বাজার সহ পৃথক স্থানের ধানের শীষের সমর্থনের গণসংযোগ ও প্রচারণা চলাকালে অনুষ্ঠিত পৃথক পথসভা ও মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
সকাল ১১টায় মাসুকগঞ্জ বাজারে গণসংযোগ ও প্রচারণা শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সদর উপজেলার প্রবীন মুরব্বী আব্দুল গণি, বাদশা মিয়া, আব্দুস সালাম, সাদ খান, মনু মিয়া প্রমুখ।
জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির গণসংযোগকালে চলাকালে বেলা ১২টার দিকে কারান্তরীন বিএনপি নেতা আলী হোসেন খানের পরিবারকে দেখতে তার বাড়িতে যান। পরিবারের খোজ খবর নেন।
উল্লেখ্য- গত বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী কান্দিগাও ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেন খানকে অন্যায়ভাবে আটক করে কারাগারে প্রেরণ করে।
তিনি মোগলাগাও কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায় করেন। নামাজ শেষে সেখানে তিনি মুসল্লীদের সাথে কুশলাদি বিনিময় করেন। তারপর তিনি মোগলগাও এলাকার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে গণসংযোগ শেষে এক পথসভায় মিলিত হন। এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপি নেতা শামসুল ইসলাম, বশির উদ্দিন ও মঈনুদ্দিন মেম্বার।
বেলা ৩টার দিকে খন্দকার আব্দুল মুক্তাদির কান্দিগাও ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীদের সাথে এক মত বিনিময় সভায় উপস্থিত হন। এলাকার বিশিষ্ট মুরব্বী হাজি ইদ্রিস আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, মহানগর উপদেষ্ঠা আব্দুস সালাম বাচ্চু, জেলা সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, কান্দিগাও ইউনিয়ন সভাপতি আহমদ আলী ও সাধারণ সম্পাদক ওয়ারিছ আলী, মোগলগাও ইউনিয়ন সভাপতি বশির মিয়া ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুবদল নেতা এমদাদ হোসেন, সাবেক ছাত্রদল নেতা চৌধুরী মোহাম্মদ সুহেল, আফসর খান, মাহবুবুল আলম সৌরভ। শুরুতে কুরআন তেলাওয়াত করেন লুৎফুর রহমান ফাহিম।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed