ফেঞ্চুগঞ্জে চার ফার্মেসিকে জরিমানা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জে মেয়াদবিহীন, নিষিদ্ধ ঔষধ বাজারজাতকরণের অপরাধে চারটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতাল সড়কে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার আয়েশা হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে মহাদেব ফার্মেসিকে ১০ হাজার, শ্রীমা ফার্মেসিকে ৫ হাজার, শিউলি ফার্মেসিকে ৫ হাজার ও সনি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দীর্ঘদিন পর এরকম ভ্রাম্যমাণ অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, জীবন রক্ষাকারী এসব পণ্যের ব্যাপারে প্রশাসনের নজরদারি অব্যাহত রাখা জরুরী।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed