জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্তে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত বাজারের আল-মদিনা হোটেলের মালিক গর্দ্দনা গ্রামের মৃত সামসুল হকের ছেলে নুর আহমদ (৪০) ও তার চাচা মৃত উসাই মিয়ার ছেলে আব্দুল হান্নান (৫৫)।তারা গর্দ্দনা থেকে দরবস্ত বাজারে আসছিলেন বলে জানা গেছে।
বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির।
তিনি জানান, দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের পাশে কোন সিগন্যাল বাতি না জ্বালিয়ে বিদ্যুতের খাম্বা বোঝাই একটি ট্রাক ( নং কুমিল্লাা-ট-১১-২২১৫) থামানো অবস্থায় রাস্তার পাশে দাঁড়ানো ছিলো। অন্য প্রান্ত থেকে একটি মোটরসাইকেল সজোরে ট্রাকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে। রাত সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা।
উল্লেখ্য চলতি বছরের শুরুতেই একই স্থানে অবৈধ ভাবে খাম্বা বোঝাই ট্রাক পার্কিং এবং রাস্তার পাশ দখল করে খাম্বা রাখার ঘটনায় যাত্রীবাহি বাস দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৪জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো ১জন মারা যান। ওই ঘটনার পর পরই সিলেটের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিগন ঘটনাস্থল পরিদর্শন করে এখানে খাম্বা বোঝাই ট্রাক না রাখা এবং রাস্তার দুপাশ হতে খাম্বা অপসারনের নিদের্শ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারনে রাস্তা হতে খাম্বা অপসারন করেনি বরং রাস্তার দুপাশে খাম্বা মজুদ বাড়িয়ে দেয়। প্রতিনিয়ত সিলেট-তামাবিল মহাসড়কে খাম্বা বোঝাই ট্রাক দাঁড় করিয়ে রাখা হচ্ছে। যার কারনে এসব দূর্ঘটনা ঘটলেও না দেখার বান করে থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed