Main Menu

কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার কলবাড়ি এলাকার মিনহাজ স্টোন ক্রাশারে পাশের ট্রান্সফরমারের খুঁটির উপর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গুলজার মিয়া (৩৫) কলাবাড়ি গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। পুলিশ তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, এ ঘটনার ৪দিন আগে কোম্পানীগঞ্জ থানার পেছনের খুঁটি থেকে একটি ট্রান্সফমার চুরি হয়। গত একমাসে কোম্পানীগঞ্জে প্রায় ৫টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

কোম্পানীগঞ্জের জোনাল ডিজিএম সিরাজুল ইসলাম জানান, ২০১৪ সালের পর গত একমাস থেকে আবারও চুরি শুরু হয়েছে। এতে করে গ্রাহক ও সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

Share





Related News

Comments are Closed