হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের বাহুবলে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সাটিয়াজুরী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুল ইসলাম জানান, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে ওই যুবক। ধারণা করা হচ্ছে সে মানষিক রোগী। তার পরনে একটি সুয়েটার ও গেঞ্জি রয়েছে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed