গোলাপগঞ্জ থানা শিবির সেক্রেটারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ থানা ছাত্র শিবিরের সেক্রেটারি আল মাহমুদকে (২১) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৮টায় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম এলাকার আব্দুল করিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই খান জালাল উদ্দিন ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামে নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আল মাহমুদকে গ্রেপ্তার করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed