Main Menu

সুনামগঞ্জে সুরমা নদীতে বালু শ্রমিক নিখোঁজ

আল-হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার অক্ষয় নগর গ্রামের সামনে ধোপাজান নদীতে আজিজুল হক (১৭) নামের এক বালু শ্রমিক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে বালু বোঝাই দুটি বাল্ক হেডের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আজিজুল হক জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা নদীর শাখা নদী ধোপাজানে বুধবার বিকেলে বালু বোঝাই মায়ের দোয়া পরিবহন ও প্রিন্স অফ রিহান নামের বাল্ক হেডের মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় বাল্ক হেডের সামনের দিকে থাকা শ্রমিক আজিুজুল নদীতে পড়ে যায়। পরে সে সাঁতরে নদীর পাড়ে ওঠতে পারেনি। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অনেক খোজাখুজি করে তাকে আর পায় নি।

সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) ইমতিয়াজ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ শ্রমিককে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অনেক খোজাখুজি করেছে কিন্তু এখন পর্যন্ত কোন সন্ধান মেলেনি।

Share





Related News

Comments are Closed