ভিকারুননিসার ছাত্রীর আত্মহত্যায় তদন্ত কমিটি
বৈশাখী নিউজ ডেস্ক: নিজের চোখের সামনে বাবা-মায়ের অপমান সইতে না পেরে ভিকারুননেসা নূন স্কুলের ছাত্রী অরিত্রি অধিকারীর (১৫) আত্মহত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজনীন ফেরদাউস সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, সোমবার রাতে আমরা ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করেছি। সেখানে কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। তার প্রেক্ষিতে আমরা আতাউর রহমান, খুরশিদ জাহান, ফেরদৌসী বেগমকে নিয়ে তিন সদস্য্যের কমিটি গঠন করে তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছি।
প্রসঙ্গত, মোবাইল ফোনের মাধ্যমে নকলের অভিযোগ তুলে বাবা-মাকে ডেকে অপমান ও টিসি দেয়ার কথা বলায় রাজধানীর শান্তিনগরে নবম শ্রেণীর ছাত্রী অরিত্রি আত্মহত্যা করেন।
স্কুলের অধ্যক্ষ অরিত্রির বাবা-মাকে ডেকে মেয়ের সামনেই অপমান করে বলেন, সিদ্ধান্ত হয়েছে অরিত্রিকে নকলের অভিযোগে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়া হবে।
এ অপমান সইতে না পেরে বাসায় এসে আত্মহত্যার পথ বেছে নেয় অরিত্রি। আত্মহত্যার কিছুক্ষণ আগে সে তার মাকে জানায়, মা এ লজ্জা নিয়ে বাঁচতে চাই না। তার ছোট বোনও একই স্কুলে পড়ে।
পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, সোমবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর শান্তিনগরে সাততলা ভবনের সপ্তম তলায় নিজ ফ্ল্যাটের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অরিত্রিকে পাওয়া যায়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed