ফেসবুকে প্রতারণার দায়ে ১৫ বিদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণায় জড়িত ১৫ বিদেশিকে আটক করেছে র্যাব-১।
বুধবার (২৮ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে প্রতারণা করে আসছিল আন্তর্জাতিক চক্রটি। ভার্চুয়াল জগতে নজরদারির মাধ্যমে এই চক্রটি চিহ্নিত করার পর বিশেষ অভিযানে ১৫ জন বিদেশিকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি মিজানুর রহমান।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed