নকল ওয়েবসাইট তৈরির অভিযোগে ২ জন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন জাতীয় পত্রিকার ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে আরোও দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-২। গ্রেফতারকৃতরা হলেন- কামাল হোসেন (২৩) ও মো. আল আমিন (৩০)।
বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে।
এসব ওয়েবসাইট পুরোপুরি একই চেহারায়, একই রঙে তৈরি করা হয়। ভালো করে খেয়াল করলে দেখা যাবে ওইসব ফেক ওয়েবসাইটের ডোমেইন যেমন আলাদা, খবরের ধরনের সঙ্গেও পার্থক্য রয়েছে।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী এসব কথা বলেন।
তিনি বলেন, www.prothomalo247.com, www.prothomaalo.com, www.daily-prothomalo.com ও www.prothomalo.news তৈরি করে ওয়েবসাইটের ডোমেইনের নামের বানান প্রথম আলো নামের মূল বানানের সাথে মিল রেখে আগে বা পরে খুব কাছাকাছি রেখে প্রথম আলোর লোগো ব্যবহার করে সেখানে ভুয়া তথ্য দিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করে। সেই নিউজগুলো তারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করে।
মহিউদ্দিন ফারুকী বলেন, মোহাম্মাদপুরের বছিলা থেকে গ্রেফতার কামাল হোসেন দেয়া তথ্য মনে তার ল্যাপটপ ও মোবাইল ফোন থেকে www.prothomalo247.com, www.nayadiganta.ooo, www.bdtimes.tk, www.rokomarinews.ooo, www.nnstv.ooo ওয়েবসাইটের লিংক যা থেকে হুবহু প্রথম আলোর লোগোসহ নয়া দিগন্ত, রকমারি নিউজ ও বিডি টাইমসের ওয়েবসাইট পাওয়া যায়। এসব ওয়েবসাইটের ডোমেইন বিক্রি অপরাধে মো. আল আমিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই ব্যক্তি প্রসঙ্গে র্যাব কর্মকর্তা বলেন, ‘আমরা যে দুজনকে অ্যারেস্ট করেছি, এদের সঙ্গে যারা আরও জড়িত আছে তাদের আমরা অ্যারেস্ট করে আইনে সোপর্দ করব। পাশাপাশি এদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনের ২২, ২৩, ২৪, ২৫, ২৭, ২৯ এবং ৩১ ধারায় যে অপরাধগুলো হয়েছে, এ আইনে আমরা মামলা রুজু করবো।’
র্যাবের কোম্পানি কমান্ডার বলেন, এর আগে ফেক ওয়েবসাইট তৈরির অভিযোগে গত ২৫ নভেম্বর মোহাম্মাদ এনামুল হককে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন থেকে গ্রেফতার করা হলে তার কাছ থেকে আমার দেশ, নয়া দিগন্ত, দিগন্ত, বাংলা মেইলসহ দেশি সংবাদ মাধ্যমের নামের সঙ্গে মিল রেখে ডোমেইন হোস্টিং করে banglamail1971.website, banglamail71.com, banglamail71.live, banglamail71.info, banglamail71.net, amarkhobor24.com, amardesh247.com, atmbd24.website, bdhighlight24.com, comillarkonsthosor.com, digantabarta.website, digantoupdate.com, justvbangla.com, mailbd24.com, nextbd24.com, noboalo24.com, sadhinbangla24.com, digontobarta.website এর নামে ওয়েবসাইট মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন প্রচার ও ভুয়া সংবাদ প্রচারের তথ্য পাওয়া যায়।
তিনি আরও বলেন, গত আগস্ট মাসে ‘নিরাপদ সড়ক চাই’ নামে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভুয়া সংবাদ পরিবেশন করে কোমলমতি ছাত্রদের উস্কে দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় পরিণত করতে এই সমস্ত ওয়েবসাইট ব্যবহার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, সরকারবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর কাজে বিভিন্ন জাতীয় পত্রিকার কপি হুবহু ওয়েব হোস্টিং ডোমেইন করে থাকে। নকল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পত্রিকা প্রকাশিত হলে বিএনপি, আজমায়াত বা সরকার বিরোধী সমর্থকেরা বেশি লাইক, শেয়ার দেবে এবং তাতে করে ফেসবুক থেকে বেশি টাকা আয় করা সম্ভব।
তারা আরও জানায়, কোনও পোস্ট ১ হাজারের বেশি ভিউ, লাইক বা শেয়ার হলে ফেসবুকে কর্তৃপক্ষ ২৫০ থেকে ৩০০ টাকা দেয়। যা পরবর্তীতে ব্যাংক একাউন্টের মাধ্যমে ডোমেইনের সত্ত্বাধিকারী হিসেবে তারা পেয়ে থাকেন।
এক প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তা জানান, ফেক ওয়েবসাইট তৈরির সাথে শিবিরের সম্পৃক্তটা পাওয়া গেছে।
এর আগে একই অভিযোগে গত শনিবার (২৪ নভেম্বর) বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে এনামুল হক নামে এক পিএইচডি গবেষককে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, এনামুল দক্ষিণ কোরিয়ায় বসে প্রথম আলো ও বিবিসিসহ বিভিন্ন অনলাইনসহ ২২টি নিউজ পোর্টালের নকল করে পরিচালনা করতো। বেশিরভাগ সময় হুবহু কপি করে নিউজ দিলেও মাঝে-মধ্যে নিজের ইচ্ছেমতো সরকারবিরোধী লেখা সেসব সাইটে প্রচার করতো।
উল্লেখ্য, এনামুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বৃত্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) পিএইচডি করছেন।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed