বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারে বিয়ের প্রলোভন দিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে সাভারের উত্তরপাড়া থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
আটক যুবকের নাম হৃদয় দাস (২২)। তিনি ওই এলাকার ববি দাসের ছেলে।
সাভার মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) প্রাণকৃষ্ণ জানান, সাভার সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে গেলো কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করেছিল হৃদয় নামের ওই যুবক।
পরে ওই কলেজছাত্রী হৃদয়কে বিয়ের জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় কলেজছাত্রী সাভার মডেল থানায় হৃদয়কে আসামি করে একটি ধর্ষণ মামলা করে। এই মামলায় বৃহস্পতিবার সকালে সাভারের উত্তরপাড়া থেকে হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।
ধর্ষণের শিকার ওই কলেজছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই কলেজছাত্রীর বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন থানার মুলাইপত্তন গ্রামে। তিনি সাভারের পালপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
Related News
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪Read More
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More



Comments are Closed