ড. মোমেনের বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ বিএনপির
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ করেছে সিলেট মহানগর বিএনপি।
শনিবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক স্বাক্ষরিত অভিযোগ পত্র সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল্লাহর দপ্তরে জমা দেয়া হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই ড. একে আব্দুল মোমেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি এই আসনে মনোনয়ন পেতে পারেন বলে আলোচনা রয়েছে।
সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণ বিধি লংঘন করে সিলেট-১ আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ড. এ.কে. আব্দুল মোমেন নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন।
আরো বলা হয়, শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের কালারুকা বাজারে শীতবস্ত্র ও ঢেউটিন বিতরণ করেছেন। এছাড়াও ব্যান্ড পার্টি বাজিয়ে তিনি উক্ত স্থানে মিছিল সহকারে গমন করেন এবং পূর্ব হতে বেআইনিভাবে এই ঢেউটিন বিতরণ অনুষ্ঠান সম্পর্কে প্রচারণা চালান।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানায় সিলেট মহানগর বিএনপি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed