‘শাহ আবদুল করিম মিউজিয়াম’র উদ্বোধন শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল শনিবার (২৪ নভেম্বর) বাউল সম্রাট শাহ আবদুল করিমের স্মৃতিরক্ষায় নির্মিত ‘শাহ আবদুল করিম মিউজিয়াম’-এর উদ্বোধন হবে।
টিএমএসএসের অর্থায়নে সুনামগঞ্জের দিরাইয়ে উজানধল গ্রামে করিমের নিজ বাড়িতে নবনির্মিত মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের অসংখ্য গুণীজন ও করিম শিষ্যরা উপস্থিত থাকবেন।
উক্ত অনুষ্ঠানে শাহ আবদুল করিম পরিষদের পক্ষ থেকে সকল বাউলপ্রেমীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও কারো কাছে বাউল সম্রাট শাহ আবদুল করিমের কোন স্মৃতিচিহ্ন থাকলে সেটা মিউজিয়ামে জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
Related News
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More



Comments are Closed