জাবিতে পাখি মেলা ১১ জানুয়ারী
জাবি প্রতিনিধি: পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়াতে ‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’ শ্লোগানকে ধারণ করে প্রতিবারের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বসতে যাচ্ছে পাখি মেলা। আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই মেলা।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও পাখি মেলার আহ্বায়ক মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে এ পাখিমেলার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার। এবারো সেই ধারাবাহিতা বজায় রেখে আগামী ১১ জানুয়ারি (শুক্রবার) পাখিমেলার আয়োজন করা হয়েছে।
এবারের পাখিমেলায় দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, অডিও ভিডিও’র মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed