ইবিতে ৪০তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত
শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: উৎসবমূখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৪০তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবস পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, ১৯৭৯ সালের ২২ নভেম্বর দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বিদ্যাপিঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রশাসন ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও বেলুন উড়ানো ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর রশিদ আসকারীর নেতৃত্বে র্যালিতে অংশ নেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এস এম আব্দুল লতিফ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান, প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম, আবাসিক হলসমূহের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেয়। এসময় র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ হাজির হয়।
মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ে ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম শোয়াইব আহমেদ। সবশেষে উপস্থিত সকলের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গান পরিবেশন করেন। এসময় অনুষ্ঠানে কুষ্টিয়ার লালন একাডেমি থেকে একদল শিল্পী গান পরিবেশন করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪০তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পন করেছেন বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ইউনিটের নের্তৃবৃন্দ।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed