চলতি বছর ৪৩৭ বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড: আসক
বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৮ সালে দেশে ৪৩৭টি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার ঘটনা রেকর্ড করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
এছাড়াও, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২৬ জনকে গুম করা হয়েছে বলেও জানায় সংগঠনটি।
মঙ্গলবার (২০ নভেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে বলা হয়েছে, গত মে থেকে অক্টোবর পর্যন্ত মাদকবিরোধী অভিযানের নামে ২৭৬ জনকে হত্যা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তারা আরও জানায় যে, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ৩০০ বেশি ঘটনার অনুসন্ধানের বিষয়ে জানতে চাওয়া হলে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পায়নি জাতীয় মানবাধিকার কমিশন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed