সৌদিতে গাড়িচাপায় বাংলাদেশি নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবে গাড়িচাপায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শাহিন আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সৌদির জেদ্দা শহরের এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার মো. শাহজাহান পাটোয়ারীর ছেলে।
মঙ্গলবার (২০ নভেম্বর) মৃতের স্বজনদের বরাত দিয়ে সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম ইউসুফ জালাল কিছমত জানান, তিন ভাইয়ের মধ্যে শাহিন দুই নম্বর। দেড় বছর আগে বাবা শাহজাহান সৌদি আরব নিয়ে যান তাকে। পরে ছেলেকে কর্মস্থলে রেখে গত কয়েক দিন আগে ছুটিতে দেশে ফেরেন বাবা।
শাহিন সৌদিতে একটি কোম্পানিতে কাজ করতেন। কাজ শেষ করে সোমবার সন্ধ্যায় ওভারটাইম কাজ করতে অন্যত্র যাচ্ছিলেন তিনি।
এ সময় সৌদি আরবের জেদ্দা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিন মারা যান। পরে সৌদি পুলিশ শাহিনের মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী বলেন, সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে মরদেহটি দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed