একসঙ্গে ৪ পুত্র সন্তানের জন্ম
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের সদর উপজেলায় এক প্রসূতি মা একসঙ্গে জন্ম দিয়েছেন ৪ পুত্র সন্তানের। রোববার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার কমিউনিটিবেজড মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশে (সিবিএমসিবি) সিজারিয়ানের মাধ্যমে তাদের জন্ম হয়।
তবে মা ও তিন নবজাতক সুস্থ থাকলেও শ্বাসকষ্ট রয়েছে আরেকটি নবজাতকের। ৭২ ঘণ্টা অতিবাহিত না হলে তারা ঝুঁকিমুক্ত কি না, এটি নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝাটিয়া ইউনিয়নের তেলিহাতি গ্রামের দিনমজুর সিরাজুল ইসলামের স্ত্রী লিপি আক্তার রোববার সকালে হাসপাতালে ভর্তি হন। পরে বিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চারটি ছেলে সন্তান প্রসব করেন।
১৮ নভেম্বর রাত ৯টার পর এ বিষয় জানাজানি হওয়ার পর সেখানে মানুষের ভিড় জমে। নবজাতকগুলোকে হাসপাতালের শিশু ওয়ার্ডে গরম কাপড়ে ঢেকে হিটার দিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।
নবজাতকদের ফুফু ঝর্ণা খাতুন বলেন, ‘চার সন্তান প্রসব করে মা লিপি আক্তার অনেক খুশি। বাবা সিরাজুল ইসলামের মুখেও হাসির ঝিলিক। তারা নিজেদের সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।’
হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল কর্মকর্তা শায়লা শাহাদত বলেন, ‘নবজাতকগুলো প্রিম্যাচিউর লো বার্থওয়েট। তাদের ওজন ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৮ কেজি। অথচ সাধারণত নবজাতকসমূহ আড়াই কেজি হওয়ার কথা।’
তিনি আরও জানান, নবজাতকদের মা সুস্থ থাকলেও তিনটি শিশু’র অবস্থা মোটামুটি ভালো। অন্য নবজাতকটির শ্বাসকষ্ট রয়েছে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এম করিম খান বলেন, ‘৪৮ থেকে ৭২ ঘণ্টা না গেলে বোঝা যাবে না, নবজাতকগুলো কেমন থাকবে। ৭২ ঘণ্টা টিকে গেলে নবজাতকদের ঝুঁকিমুক্ত বলা যাবে।’
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed