Main Menu

সিরাজগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে মুরগি বোঝাই একটি পিকআপভ্যান চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

রবিবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক জহুরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

তিনি জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed