Main Menu

প্রেসক্লাব সাধারণ সম্পাদকের মুক্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
বুধবার সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকমী ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক মাসুম হেলালের পরিচালনায় মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি রওনক আহমেদ বখত, যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রহমান পীর, কোষাধ্যক্ষ সেলিম আহমদ তালুকদার, সদস্য কুলেন্দু শেখর দাস, সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী, হাবিব সরোয়ার আজাদ, ঝুনু চৌধুরী, বুরহান উদ্দিন, হিমাদ্রি শেখর ভদ্র,ফরিদ মিয়া প্রমুখ।
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্ধ বলেন, গত ৪ নভেম্বর দৈনিক সুনামগঞ্জ ডাক’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ পৌর ডিগ্রি কলেজের কাজে ঢাকায় অবস্থান কালে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং পরবর্তীতে একটি সাজানো রাজনৈতিক মামলায় তাকে আসামী করে কারাগারে প্রেরন করে। নেতৃবৃন্ধ এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবলিম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code