সিলেটে রক্তের প্রয়োজনে ‘ব্লাডমেট’
বৈমাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে রক্তদাতা অনুসন্ধানমূলক মোবাইল অ্যাপস ‘ব্লাডমেট’ যাত্রা শুরু করেছে।
বুধবার (৩১ অক্টোবর) সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এক উদ্বোধনী আয়োজনের মাধ্যমে অ্যাপসটির যাত্রা শুরু হয়। সিলেটের সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আপনালয় বাংলাদেশ’র পৃষ্ঠপোষকতায় নির্মিত অ্যাপসটি তৈরি করে আইটি ফার্ম নার্ডসল্যাব।
নির্মাতারা জানান, এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে সিলেট বিভাগের যে কেউ জরুরি রক্তের প্রয়োজনে নির্দিষ্ট গ্রুপের ডোনারকে সহজে খুঁজে পাবেন। একই সাথে ব্লাড রিকোয়েস্ট দেওয়ার ফিচারও থাকছে অ্যাপসটিতে। অ্যাপসটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে একই সাথে আপনালয় বাংলাদেশের নিজস্ব ওয়েব পোর্টালেরও উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক নিবা রঞ্জন দাশ। আপনালয় বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুজহাত ইসলাম রিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপনালয় বাংলাদেশের সভাপতি শিশির মনির। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সংগঠক ইয়াছিন সুমন ও সাহিত্য পত্রিকা পিঁপড়া সম্পাদক মিনহাজ ফয়সল প্রমুখ।
Related News
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৬৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনেরRead More
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪০২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed