সুনামগঞ্জে চাচাকে হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে রফিজ মিয়া হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রফিজ মিয়া সম্পর্কে তাদের চাচা।
বুধবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। একই সাথে তাদের প্রত্যেককে ০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন ছাতক উপজেলার জহিরপুর গ্রামের মিজাজ আলীর ছেলে কানন মিয়া ও আব্দুল আজিজ।
অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর দুই আসামি কমলা বিবি ও কনা বিবিকে বেকসুর খালাস দেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০০০ সালের ১৮ মে রফিজ মিয়ার ছেলে লিলু মিয়ার সঙ্গে ভাতিজা আব্দুল আজিজের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে লিলু মিয়াকে মারধর করেন আব্দুল আজিজ ও তার ভাই কাননসহ কয়েকজন। এ সময় রফিজ ঠেকাতে গেলে তারা তাকেও লাঠি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন রফিজ। এ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচদিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
লিলু এ ঘটনায় বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ ওই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার দুই ভাইকে এ দণ্ড দেন আদালত। তবে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আসমিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রবিউল লেইস রোকেশ। বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট সোহেল আহমদ সইল মিয়া।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed