এসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ২০১৮ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ হল। লিখিত, অ্যাপটিটিউট ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই চূড়ান্ত ফলাফল দেয়া হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) বিকেলে পুলিশ হেড কোয়ার্টারসের এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১) তামান্না ইয়াসমীন স্বাক্ষরিত ফল প্রকাশ করা হয়।
ফলাফলে চূড়ান্তভাবে ২ হাজার প্রার্থীকে সিলেকশন বোর্ড সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য পুলিশ হেড কোয়ার্টার্সের তিনটি শর্ত দেয়া হয়েছে। শর্তগুলো নিম্মরুপ-
১। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করার পর ১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ও সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) হিসেবে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় প্রেরণ করা হবে।
২। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ১ (এক) বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকৃত প্রার্থীদের শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে নিয়োগ প্রদান করা হবে।
উল্লেখ্য, শিক্ষানবিশ এসআই (নিরস্ত্র) হিসেবে যোগদানের তারিখ হতে ২ (দুই) বছর চাকরিকাল সফলভাবে সম্পন্নের পর বিধি মোতাবেক তাকে স্থায়ী করা হবে।
৩। বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের কার্যক্রম সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজির মাধ্যমে সম্পন্ন করা হবে। এছাড়া রেঞ্জ ডিআইজি নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের কার্যক্রম গ্রহণের জন্য স্থান নির্ধারণ করবেন এবং প্রার্থীদের যথাসময়ে অবহিত করবেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed