ঢাবির ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ স্থগিত করা হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত জরুরি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উপাচার্য দফতরের অ্যাসাইনমেন্ট অফিসারের ভুল তথ্যের জন্য ‘আগামীকাল ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে’ শীর্ষক প্রেসবিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল। কিন্তু উপাচার্যের নির্দেশে ওই প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হলো।
‘অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করা যাচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ে যথাসময়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।’
এর আগে গত ১২ অক্টোবর সকালে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরই অভিযোগ ওঠে এই ইউনিটের হাতে লেখা প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা জানান, ফাঁস হওয়া প্রশ্নপত্র থেকে অনেকগুলো কমনও পড়েছে।
এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে এদের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed