বিএনপি নেতা তরিকুল আইসিইউতে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার অ্যাপেলো হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে।
শনিবার (১৩ অক্টোবর) তাকে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়।
তার ছেলে অনিন্দ্য ইসলাম অমিত জানান, ‘আমার বাবাকে শনিবার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে।’
তরিকুল হার্ট, কিডনি, ডায়াবেটিক এবং বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন জানিয়ে তিনি তার বাবার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন। তাকে কয়েক দিন আগে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে তার খোঁজখবর নিচ্ছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে এসে দেখে গেছেন। বাবার জন্য আমি সবার দোয়া চাই।
এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করে বলেন, যদিও তরিকুল দীর্ঘদিন ধরে শয্যাশায়ী, তবুও তার বিরুদ্ধে পল্টন, খিলগাঁও এবং মতিঝিল থানায় ‘মিথ্যা’ মামলা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, যশোর থেকে চারবার নির্বাচিত হয়ে সংসদে যাওয়া তরিকুল ইসলাম চারদলীয় জোট সরকারের তথ্যমন্ত্রী এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে আসার আগে তিনি সহসভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল ইসলাম ছাত্র জীবনের বাম রাজনীতিতে যুক্ত ছিলেন। পরে তিনি জিয়াউর রহমানের সময়ে বিএনপিতে যোগ দেন।
অসুস্থতার কারণে গত কয়েক বছর ধরে দলীয় কার্যক্রমে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছিলেন তরিকুল ইসলাম। গত ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে স্থায়ী কমিটির বৈঠকে শেষবার তিনি অংশ নেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed