Main Menu

কানাইঘাটে খাসিয়ার গুলিতে নিহত মামুনের দাফন সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত মামুন রশিদের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টায় ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সোনারখেওড় গ্রামের চোরাকারবারি তাজউদ্দীন গংরা ভারত থেকে গরু নিয়ে আসার জন্য মজুর হিসেবে নিহত মামুন রশিদ ও তার শ্যালক আব্দুর রব আজাদের পুত্র শামীম আহমদ সহ কয়েকজনকে নিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। পরদিন শনিবার সকাল ৯টায় গরু নিয়ে ফেরার পথে খাসিয়াদের সুপারী বাগানের ভিতর দিয়ে আসার সময় খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মামুন রশিদ ঘটনাস্থলেই নিহত হন এবং তার শ্যালক শামীম আহমদ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। অন্যান্যরা পালিয়ে আসে।

এছাড়াও খাসিয়াদের ছুড়া গুলিতে ৪টি গরুও মারা যায় বলে জানা গেছে।

স্থানীয়রা আরো জানান, উপজেলার লোভা ও ডনা সীমান্তে ১৩২৮ ও ১২২৯ পিলারের মধ্য দিয়ে প্রায়ই চোরাকারবারিরা অবৈধ ভাবে ভারতীয় পান, সুপারি ও গরুর চালান বাংলাদেশে নিয়ে আসে।

Share





Related News

Comments are Closed