রিচার্জেবল ওয়্যারলেস মাউস আনল ওয়ালটন
বৈশাখী নিউজ ডেস্ক : নতুন বেশ কিছু মডেলের গেমিং ও স্ট্যান্ডার্ড অপটিক্যাল মাউস এবং কিবোর্ড এনেছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার মধ্যে রয়েছে রিচার্জেবল ওয়্যারলেস মাউস। সাশ্রয়ী মূল্যের উচ্চমানের এই মাউস ও কিবোর্ড টেকসই। দেখতে আকর্ষণীয়।
ওয়ালটন কম্পিউটার পণ্য ব্যবস্থাপক আবুল হাসনাত জানান, বাজারে নতুন এসেছে ১৮ মডেলের মাউস। যার মধ্যে রয়েছে সাত মডেলের রিচার্জেবল ওয়্যারলেস মাউস। ৪টি কি-যুক্ত এসব মাউসে দেয়া হয়েছে রিচার্জেবল ব্যাটারি। ফলে আলাদা করে ব্যাটারি কিনতে হবে না। ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপে সংযোগ দিয়ে চার্জ দেয়া যাবে।
৮০০ থেকে ১৬০০ ডিপিআই সমৃদ্ধ এই মাউসগুলো দিয়ে দৈনন্দিন সব কাজই করা যাবে। খেলা যাবে গেম। এর মধ্যে দুই মডেলের ওয়্যারলেস মাউসে রয়েছে ব্যাকলাইট।
নতুন আসা ওয়ালটনের এলইডি গেমিং মাউসের মধ্যে রয়েছে দুটি মডেল। ৬টি কি-যুক্ত ৭টি এলইডি ব্যাকলাইট কালারের এই মাউস। ১০০০ থেকে ৩২০০ ডিপিআই সমৃদ্ধ এই মাউসের বাটনগুলোর মধ্যে রয়েছে লেফট, রাইট, হুইল, ডিপিআই, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড। ব্যবহারকারী তার প্রয়োজন মতো ডিপিআই পরিবর্তন করে নিতে পারবেন।
এছাড়া, বাজারে এসেছে নতুন চার মডেলের সাশ্রয়ী মূল্যের অপটিক্যাল মাউস। ১০০০ ডিপিআই সমৃদ্ধ তিন বাটনের এই মাউসগুলো বাজারে পাওয়া যাবে।
এই নিয়ে ওয়ালটনের গেমিং ও স্ট্যান্ডার্ড অপটিক্যাল মাউসের মডেল সংখ্যা দাঁড়ালো ২৬টিতে।
অন্যদিকে, নতুন আসা এক মডেলের স্ট্যান্ডার্ড কিবোর্ড নিয়ে বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ১৫ মডেলের ওয়ালটন গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড। ওয়ালটন কিবোর্ডের বিশেষত্ব হলো বাংলা ফন্টের সংযোজন। স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বাংলা ফন্ট থাকায় বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসেই ব্যবহার করতে পারবেন এসব কিবোর্ড। সব ধরনের ওয়ালটনের কিবোর্ডেও রয়েছে ৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
গেমিং এবং স্ট্যান্ডার্ড কিবোর্ড ও মাউস ছাড়াও ওয়ালটনের কম্পিউটার অ্যাকসেসরিজে রয়েছে বিভিন্ন ধরনের পেন ড্রাইভ।
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed