মাধবপুরে জামায়াত-শিবিরের দুই নেতাকর্মী গ্রেপ্তার
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামে গোপন বৈঠক থেকে জামায়াত শিবিরের দুই নেতাকর্মীকে ৮টি ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১২টার দিকে খড়কী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল উপজেলার খড়কী গ্রামের নুরুল ইসলামের ছেলে জামায়াত নেতা নজরুল ইসলাম (৪০) এবং একই গ্রামের আব্দুল আহাদের ছেলে রাসেল (২৬)।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী বলেন, সরকার উৎখাত ও বিভিন্ন স্থাপনায় নাশকতার উদ্দেশ্যে বিএনপি ও জামায়াত শিবিরের ৫০/৬০ জন নেতাকর্মী খড়কী বিদ্যালয় মাঠে রাতে গোপন বৈঠকে মিলিত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে উদ্দেশ্য করে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ ধাওয়া করে উল্লেখিত দুই নেতাকে গ্রেপ্তারসহ ৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। অন্যরা পালিয়ে পায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে মাধবপুর থানার এসআই আব্দুস সাত্তার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মাধবপুর থানায় মামলা করেছেন।
Related News
হবিগঞ্জে হত্যার ৩ বছর পর প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রায় তিন বছর আগে সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলারRead More
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More



Comments are Closed