Main Menu

সিলেটে বিএনপির ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় জালালাবাদ থানা এলাকার বাসিন্দা ৮৯ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর শনিবার জালালাবাদ থানা পুলিশের এসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্ঠা শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা বিএনপি সহ-সভাপতি আজির উদ্দিন আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, জামায়াত নেতা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের আসামী করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়- গত ২২ সেপ্টেম্বর কুমারগাও তেমুখী পয়েন্টে অনুমতি না নিয়ে মিছিল বের করে এজাহার নামীয় আসামীরা। এসময় পুলিশ অনুমতির কাগজ আছে কিনা জানতে চাইলে উল্টো ক্ষেপে গিয়ে তারা পুলিশের উপর হামলা চালায়। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা নং-২৭, তারিখ: ২২/০৯/১৮ইং। উক্ত মামলায় বিএনপি-জামায়াতের ৮৯ নেতাকর্মীকে আসামী করা হয়।

এমএ হকের নিন্দা ও প্রতিবাদ;

এসএমপির জালালাবাদ থানায় বিএনপি-জামায়াতের ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে আরো একটি গায়েবী মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা আলহাজ্ব এম এ হক। অবিলম্বে এই ষড়যন্ত্রমুলক মামলা সহ সিলেট তথা সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর দায়েরকৃত গায়েবী মামলা সহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি। একই সাথে ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ সহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তিনি।

Share





Related News

Comments are Closed