Main Menu

বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বিদেশী সিগারেট জব্দ, লাইসেন্স ও ফিটনেসবিহীন ৭টি যানবাহনের চালককে ৮ হাজার ২শত টাকা, রাস্তায় প্রকাশ‌্যে ধুমপান করায় একজনকে ১শত টাকা জরিমানা করা হয়েছে। এসময় ২ ব্যবসায়ীর কাছ থেকে ১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা সদরে এই ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার। এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ জোহরা ও থানার এসআই সুলতান উদ্দিন।

Share





Related News

Comments are Closed