ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতে এক গৃহবধূসহ দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার কসবা উপজেলা এবং বাঞ্ছারামপুরে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামের মামুন মিয়ার স্ত্রী মিলু (২৭) ও খাসনগর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে সবুজ মিয়া (২২)।
জানা গেছে, বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে মিলুর মৃত্যু হয়।
এদিকে দুপুর দেড়টার দিকে জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত শুরু হলে হঠাৎ সবুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed