Main Menu

সরকারি হলো আরো ৪৩ বিদ্যালয়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশের বিভিন্ন উপজেলার আরও ৪৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত্র প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের উপসচিব লূৎফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘২৪ সেপ্টেম্বর থেকে ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো।’

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একটি, গত ১৪ মে একযোগে ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। এছাড়া, গত ২৮ আগস্ট ১২টি, ৭ মে ১২টি, ২১ মে ২৪টি, গত ১১ এপ্রিল ২১টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হবে। এর অংশ হিসেবে সোমবার (২৪ সেপ্টেম্বর) ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো।

Share





Related News

Comments are Closed