নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফরিদ মিয়া ওরফে ফেন্সি ফরিদ নামে ১৮ মামলার এক আসামি নিহত হয়েছেন।
বুধবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকার তাঁত জুট মিলের সামনে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
নিহত ফরিদ মিয়া রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার মৃত বালাই মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে র্যাবের একটি দল মাদক উদ্ধারের জন্য সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার তাঁত জুট মিলের সামনে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ফেন্সি ফরিদ গুলিবিদ্ধ হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় আহত হন র্যাবের সৈনিক মোরসালিম ও কনস্টেবল আশরাফুল হক। পরে গুলিবিদ্ধ ফরিদকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে।
Related News
ঢাকার বেশ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলেRead More
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More



Comments are Closed